বিভিন্ন সংগঠনের তরফে ৭-রামনগরের নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে অরুন্ধতী নগর কমিউনিটি হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, মার্কফেড চেয়ারম্যান সঞ্জয় সাহা, বিশিষ্ট সংগীত শিল্পী অমর ঘোষ সহ অন্যান্যরা।
পাশাপাশি এদিন অরুন্ধতী নগর বিদ্বাজ্যোতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, এডি নগর ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক শিক্ষিকা, অরুন্ধতী নগর সিডিপিও অফিস, ঋষি অরবিন্দ হেলথ সেন্টারের কর্মীরা, অঙ্গনওয়াড়ী কর্মী, আশা কর্মীরা, অরুন্ধতী নগর কোচিং সেন্টার, এম বি টিলা বাজার কমিটি সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার বলেন, আপনাদের সংবর্ধনা নিশ্চয়ই আমার আগামী দিনের পথ চলাকে আরো শক্তিশালী করে তুলবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*