আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে রবিবার অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন রাজধানীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে গণডেপুটেশন প্রদান করা হয়।
