আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || রাজধানী আগরতলার বিভিন্ন জলাশয়ের সৌন্দর্যায়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। এই ক্রমেই এবার সংযুক্ত হলো রাজধানীর সেন্ট্রাল রোডের শিববাড়ি পুকুর, উজান অভয়নগরের বাজার লেক এবং ভেটেরিনারি হাসপাতাল লেকের সৌন্দর্যায়ন।
সোমবার অমৃত ২.০ এর অন্তর্গত সেন্ট্রাল রোডের শিববাড়ি পুকুর, উজান অভয়নগরের বাজার লেক এবং ভেটেরিনারি হাসপাতাল লেকের সৌন্দর্যায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব প্রমুখ।
