আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই || গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার এক সঙ্গে ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশ। জানা যায়, এদিন আগরতলা রেল স্টেশন থেকে ৪ জন মহিলা এবং ৩ জন পুরুষ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। তারা ভারতের বিভিন্ন জায়গায় যেতে চেয়েছিল ট্রেনে করে বল্র জানা যায়। এনিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়। শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায় তাদের নাম ইব্রাহিম হোসেন (২৪), সাফিকুল ইসলাম (৩২), মুসামেদ সালিন বেগম (২২), সামিম রেজে (৫), মহম্মদ শিমুল হোসেন (২৮), নুর নাহার জুমা (২৩), তস্লিমা খাতুন (২৪) এবং মিনু খাতুন (২৪)।
