দূর্ঘটনার শিকার বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কনভয়ের গাড়ি, আহত চালক সহ ৩ জন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুলাই || দূর্ঘটনাগ্রস্ত ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কনভয়ের গাড়ি। আহত চালক সহ ৩ জন। জানা যায়, বাইখোড়া জগন্নাথ জিও মন্দিরের উল্টো রথে যাওয়ার সময় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ি ড্রপগেইট এলাকায় দুর্ঘটনার স্বীকার হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যে কনভয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আরক্ষা দপ্তরের উদ্দ্যগে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহতরা শান্তিরবাজার জেলা৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই দূর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানান শান্তিরবাজার থানার ওসি সঞ্জীব লষ্কর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*