আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই || আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দান চষে বেড়াচ্ছেন শাসক দল বিজেপি। চলছে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল। মঙ্গলবার পাবিয়াছড়া বিধানসভায় এক সুবিশাল মিছিলের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা করেন। এদিন পাবিয়াছড়া বিধানসভাযর ৯টি গ্রাম পঞ্চায়েতের ৯৭টি আসন ও কুমারঘাট ব্লক পঞ্চায়েত সমিতির ৬টি আসনে মনোনয়ন পত্র দাখিল করেন শাসকদল বিজেপি মনোনীত প্রার্থীরা।
