আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল || কোনো পাকিস্তানি নাগরিক যদি ত্রিপুরা রাজ্যে থেকে থাকে তাদের অবিলম্বে পাকিস্তানে ফেরানোর ব্যবস্থা করতে শুক্রবার রাজ্যের সমস্ত জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে নির্দেশ দিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত বলে একটি বিশ্বস্ত সূত্রে এই সংবাদ জানা গেছে।
