বাইখোড়া বাজারে সুবিশাল তিরঙ্গা র‌্য‌ালী

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ মে || শনিবার ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরীর উদ্দ্যোগে বাইখোড়া বাজারে এক সুবিশাল তিরঙ্গা র‌্য‌ালী অনুষ্ঠিত হয়। কাশ্মীরে পাকিস্থানী জঙ্গীরা বাছাই করে ভারতীয় পর্যটকদের হত্যা করে। পরবর্তী সময়ে পাকিস্থানী জঙ্গীদের যোগ্য জবাব দিতে অপারেশন সিদুরে অংশগ্রহণ করে ভারতীয় সেনারা। তাই এই যুদ্ধে যে সকল সেনা শহিদ হন সেই সকল বীর সেনাদের শ্রদ্ধা জানিয়ে, ভারতীয় পর্যটকদের উপর অক্রমনের তিব্র নিন্দা জানিয়ে ও ভারতীয় সেনাদের অভিনন্দন জানিয়ে জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরীর উদ্দ্যোগে এক সুবিশাল তিরঙ্গা র‌্য‌ালী অনুষ্ঠিত হয়।
এদিন এই র‌্য‌ালীতে উপস্থিত ছিলেন ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি সুজিত দত্ত, যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী, বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজি করুনেশ্বর মাধব দাস, মনিন্দ্র বিশ্বাস, বিমল শীল সহ অন্যান্যরা। ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র উদ্দ্যোগে আয়োজিত এই র‌্য‌ালীটি বাইখোড়া থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাইখোড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় থানা সংলগ্ন এলাকায় এসে সমাপ্তি হয়। এদিন এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*