গোপন অভিযানে বড়সড় মাদক উদ্ধারে সাফল্য, আটক ১

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন || গোপন সূত্রে পাওয়া খবরে অভিযান চালিয়ে শ্রীনগর থানার পুলিশ মঙ্গলবার জামতলী মুসলিম পাড়ার লিটন মিয়ার বাড়ি থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকারও বেশি।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নিজে। ঘটনাস্থল ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় লিটন মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকার অন্যান্য সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও নজরদারি জোরদার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*