গন্ডাছড়ায় বনদপ্তরের অভিযান, অবৈধ বালি খননের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, বাজেয়াপ্ত মেশিন ও পাম্প

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৪ জুন || গোপন সূত্রের খবরের ভিত্তিতে গন্ডাছড়া বনদপ্তর অবৈধ বালি খননের বিরুদ্ধে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বুধবার কাতনজয় পাড়া এলাকায় পরিচালিত অভিযানে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও একটি পাম্প বাজেয়াপ্ত করা হয়।
বনদপ্তর সূত্রে জানা গেছে, এলাকায় মেশিনের সাহায্যে অবৈধভাবে বালি তোলার কাজ চলছে বলে খবর পেয়ে বনকর্মীদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানের সময় অবৈধ বালি খননের কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে দপ্তরে নিয়ে আসা হয়।
বনদপ্তরের এক আধিকারিক জানান, উদ্ধার হওয়া বালি তোলার মেশিনটির বর্তমান বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদী ও বনসম্পদের সুরক্ষায় বনদপ্তর নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। এর আগেও অবৈধ বালি ও কাঠ পাচারের সঙ্গে জড়িত একাধিক মেশিন এবং যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে।
দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, পরিবেশ ধ্বংস ও সরকারি সম্পদের ক্ষতি রোধে অবৈধ বালি খননের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*