গন্ডাছড়া প্রেস ক্লাবের ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন, উপস্থিত মহকুমা শাসক

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৪ জুন || গন্ডাছড়া প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার প্রেস ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অভিজিৎ সিং যাদব (আইএএস)। তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান।
জানা যায়, গত ১৪ মে শুরু হওয়া এই ক্যারাম প্রতিযোগিতা কয়েকদিনব্যাপী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনাল খেলা গত ১৯ মে দুর্গাবাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার আনুষ্ঠানিকভাবে চারটি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন গন্ডাছড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) অসীম সরকার, এলাকার প্রবীণ ক্রীড়াবিদ এবং মহকুমার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক অভিজিৎ সিং যাদব ও ওসি অসীম সরকার উভয়েই ক্যারাম খেলার গুরুত্ব তুলে ধরেন এবং এমন ক্রীড়ামূলক উদ্যোগ গ্রহণের জন্য গন্ডাছড়া প্রেস ক্লাবের প্রশংসা করেন।
পুরস্কার বিতরণের সময় উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। প্রেস ক্লাবের সদস্যরা জানান, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
গন্ডাছড়া প্রেস ক্লাবের এই উদ্যোগকে এলাকার বাসিন্দারাও স্বাগত জানিয়েছেন এবং সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*