শুকর প্রজনন খামার পরিদর্শনে প্রাণীসম্পদ মন্ত্রী, উৎপাদন বৃদ্ধির রূপরেখা চূড়ান্তে জোর

গোপাল সিং, খোয়াই, ১৮ জুন || বুধবার খোয়াই জেলার দ্বিতীয় দিনের সফরে খোয়াই জেলার হাওয়াইবাড়ি এলাকায় অবস্থিত সরকারি শুকর প্রজনন খামার পরিদর্শন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
মন্ত্রী খামারের পরিকাঠামো ও বর্তমানে চলমান কর্মকাণ্ড ঘুরে দেখেন এবং ভবিষ্যতে খামার থেকে অধিক হারে শুকর ছানা প্রজননের মাধ্যমে মাংস উৎপাদন কীভাবে বাড়ানো যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কর্তব্যরত আধিকারিকদের সঙ্গে। এছাড়াও, এর মাধ্যমে স্থানীয় খামারিদের আয় দ্বিগুণ করার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।
মন্ত্রী জানান, “রাজ্য সরকার আত্মনির্ভরতার লক্ষ্যে প্রাণীসম্পদ খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। খোয়াইয়ের এই খামার রাজ্যে শুকর প্রজননের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।”
খামারের আধুনিকীকরণ ও প্রশিক্ষণের মাধ্যমে আরও সুনির্দিষ্ট পরিকল্পনা রূপায়ণের আশ্বাসও দেন মন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*