শরিফুল হত্যা মামলায় নতুন মোড়: পানের দোকান থেকে ফ্রিজ সহ আলামত উদ্ধার পুলিশের

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৮ জুন || চাঞ্চল্যকর শরিফুল ইসলাম হত্যা মামলায় তদন্তে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বুধবার। ধলাই জেলার গন্ডাছড়ার নারায়ণপুর এলাকার সেই পানের দোকান থেকে, যেখানে একটি ফ্রিজের ভেতর থেকে শরিফুল ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, আজ আগরতলা থেকে বিশেষ তদন্তকারী দল পৌঁছে ফ্রিজ সহ একাধিক গুরুত্বপূর্ণ আলামত বাজেয়াপ্ত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তে গতি আনতে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করতে এই আলামত সংগ্রহ অত্যন্ত জরুরি ছিল। বাজেয়াপ্ত ফ্রিজ ও অন্যান্য সামগ্রী ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। আশা করা হচ্ছে, ফরেনসিক রিপোর্ট থেকে গুরুত্বপূর্ণ ক্লু মিলতে পারে।
এছাড়া, দোকান সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ধারণা করছে, ওই ফুটেজে হত্যাকাণ্ডের আগের বা পরের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধরা থাকতে পারে, যা সন্দেহভাজনদের শনাক্ত করতে সহায়ক হবে।
প্রসঙ্গত, গত ৬ই জুন পানের দোকানের ফ্রিজ থেকে শরিফুল ইসলামের নিথর দেহ উদ্ধার হয়। নৃশংস এই হত্যাকাণ্ড ত্রিপুরা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার তদন্তে পুলিশ একাধিক দিক খতিয়ে দেখছে এবং খুব শীঘ্রই প্রকৃত দোষীরা আইনের আওতায় আসবে বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*