প্রয়াত ৪৪নং রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের সহ-সভাপতি কিশোর কুমার চাকমা

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৯ জুন || এক শোকাবহ ঘটনায় বৃহস্পতিবার সকালে রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের সহ-সভাপতি কিশোর কুমার চাকমা জন্ডিস রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। তাঁর প্রয়াণে রাইমাভ্যালির রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
কিশোর কুমার চাকমা দীর্ঘ ৩৫ বছর ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করেছেন। দলের প্রতি তাঁর অটল নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রম সকলের কাছেই প্রশংসিত ছিল।
তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে এইদিন দুপুরে রাইমাভ্যেলী কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁর বাড়িতে গিয়ে প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান ও গভীর শোক প্রকাশ করেন। উপস্থিত ছিলেন রাইমাভ্যালি যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, ধলাই জেলা যুব কংগ্রেস সভাপতি রাজিব চাকমা, রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের কার্যকরী সহ-সভাপতি মানিক সাহা, কংগ্রেস নেতা বিশ্বজিৎ বণিক, ক্ষিতিশ দাস, এসসি চেয়ারম্যান কার্তিক মণ্ডল, ওবিসি চেয়ারম্যান রূপেশ কপালি এবং রাইমাভ্যেলী কংগ্রেসের সহ-সভাপতি বরুণ ত্রিপুরা।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর কুমার চাকমার শূন্যস্থান পূরণ করা অত্যন্ত কঠিন। তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*