যোগ দিবসে মানবিক উদ্যোগ, খোয়াইতে আয়োজিত মেগা রক্তদান শিবির

গোপাল সিং, খোয়াই, ১৯ জুন || ১১’তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার খোয়াইতে এক মানবিক কর্মসূচির সাক্ষী থাকল সাধারণ মানুষ। জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং খোয়াই জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দপ্তর প্রাঙ্গণে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিঙ্কু ভট্টাচার্য্য এবং বিশিষ্ট সমাজসেবক অনুকূল দাস ও সমীর কুমার দাস।
বক্তারা যোগ দিবসের দিনে শারীরিক সুস্থতার বার্তার পাশাপাশি রক্তদানের মতো একটি সামাজিক দায়বদ্ধতা পালনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এই মহৎ কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ সহ বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*