বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে তেলিয়ামুড়ায় রক্তদান শিবির

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৯ এপ্রিল || বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং তেলিয়ামুড়া পৌর পরিষদ, মহকুমা প্রশাসন সহ তেলিয়ামুড়া আর.ডি ব্লকের সহযোগিতায় এক রক্তদান শিবির আয়োজিত হয়। বৃহস্পতিবার এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার, তেলিয়ামুড়ার বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরের আয়োজনকে ঘিরে সমাজের বিভিন্ন অংশের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। এই রক্তদান শিবিরে বিভিন্ন সামাজিক সংস্থার সহ সমাজের বিভিন্ন অংশের লোকজন স্বেচ্ছায় অংশগ্রহণ করে রক্তদান করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*