আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক সম্মেলন: প্রীতি ম্যাচ ও হেলথ ইন্সুরেন্সের ঘোষণা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || আগামী ২২শে জুন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও রাজ্য ক্রীড়া দপ্তরের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, শুধু প্রীতি ম্যাচ নয়, ক্রীড়া চিত্র সাংবাদিকদের জন্য এক্সিডেন্ট ও হেলথ ইন্সুরেন্সের ব্যবস্থাও করা হয়েছে ক্লাবের তরফ থেকে। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শান্তনু বনিক, সহ-সভাপতি সুভাষ দাস এবং সম্পাদক সন্তোষ গুপ সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানান।
এদিন সাংবাদিক সম্মেলনে ক্রীড়া দপ্তরের স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়-ও উপস্থিত ছিলেন। তিনি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের কল্যাণে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
সাংবাদিকদের সুরক্ষা ও ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণে এই ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও চলবে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*