দক্ষিণ জেলায় সিপিআই(এম) ছেড়ে তিনজন তৃণমূলে যোগ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || দক্ষিণ জেলার রাজনৈতিক মঞ্চে এক উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী রইল সোমবার। সিপিআই(এম) দলের তিনজন সুপ্রিয় সদস্য দলত্যাগ করে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে নতুন সদস্যদের দলে স্বাগত জানান যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু সাহা। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং সমর্থকরাও।
শান্তনু সাহা জানান, “রাজ্যের বর্তমান পরিস্থিতিতে বহু মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রাখছেন। এদিন যাঁরা আমাদের দলে যোগ দিয়েছেন, তাঁদের সম্মানে আমরা গর্বিত।”
তৃণমূল সূত্রে জানা গেছে, আগামী দিনে দক্ষিণ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আরও বহু নেতা-কর্মী তৃণমূলে যোগ দিতে পারেন। এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*