আপডেট প্রতিনিধি, নয়াদিল্লি, ২৬ অক্টোবর || অনূর্ধ্ব-১৪ জাতীয় স্কুল গেমস ২০২৬-২৭-এর জুডো প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করে ত্রিপুরার নাম উজ্জ্বল করল দুই খুদে খেলোয়াড়। প্রতিযোগিতায় ৪৫ কেজি বিভাগে দিলশান ত্রিপুরা এবং ৩৬ কেজি বিভাগে লাইকা চাকমা ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
জানা গেছে, দিলশান ত্রিপুরা আগরতলার টিএসএস (TSS)-এর শিক্ষার্থী। অন্যদিকে, লাইকা চাকমা পানিসাগরের টিএসএস-এর শিক্ষার্থী। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় দু’জনের পদক জয় রাজ্যের ক্রীড়ামহলে আনন্দের বার্তা নিয়ে এসেছে।
অনূর্ধ্ব-১৪ বিভাগে জাতীয় স্তরের প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও লড়াকু মানসিকতার পরিচয় বহন করে। দুই খেলোয়াড়ের এই সাফল্যে ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রে নতুন আশার সঞ্চার হয়েছে।
জাতীয় স্তরে এই সাফল্যের জন্য দুই খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। আগামী দিনেও তারা আরও ভালো ফলাফল করে রাজ্যের মুখ উজ্জ্বল করবে, এমনটাই প্রত্যাশা।
