চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, এনসিসি থানার পুলিশের হাতে গ্রেপ্তার ৯ অভিযুক্ত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর || চুরি যাওয়া সামগ্রীসহ নয়জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। গতকাল তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন এনসিসি থানার ওসি পরিতোষ দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জনকে আটক করার পাশাপাশি চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের ধরতে সক্ষম হয়েছে পুলিশ।
এনসিসি থানার ওসি পরিতোষ দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চুরির ঘটনায় কী কী সামগ্রী উদ্ধার হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*