বলরাম দেবনাথ, সাব্রুম, ২৭ অক্টোবর || দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার প্রস্তাবিত সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ অক্টোবর মুখ্যমন্ত্রীর বিলোনিয়া সফরের কথা থাকলেও, পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ৩০ অক্টোবর দুপুর ১২টা থেকে শুরু হবে তাঁর এই সফর।
মুখ্যমন্ত্রীর সফরের নতুন সূচি সম্পর্কে আজ দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য জানান দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক মহম্মদ সাজেদ পি।
মুখ্যমন্ত্রীর সফরকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে জেলার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন জেলা শাসক। ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সব মিলিয়ে, আগামী ৩০ অক্টোবর মুখ্যমন্ত্রীর বিলোনিয়া সফরকে ঘিরে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে।
