শান্তিরবাজারে জেনারিক আধার কেন্দ্র পরিদর্শনে সিইও অর্জুন দেশপান্ডে, সাশ্রয়ী মূল্যে ঔষধ পেয়ে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জুলাই || শান্তিরবাজার বাজার এলাকায় স্থাপিত জেনারিক আধার মেডিসিন কাউন্টারটি বুধবার রাত্রিবেলায় পরিদর্শনে আসেন জেনারিক আধার সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও অর্জুন দেশপান্ডে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের নাগালের মধ্যে ওষুধ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেনারিক আধার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরাসরি কোম্পানির কাছ থেকে ঔষধ সংগ্রহ করে কোনো প্রকার কমিশন ছাড়া, বাজারদরের তুলনায় প্রায় ৮০ শতাংশ ছাড়ে ঔষধ সরবরাহ করা হচ্ছে।
শান্তিরবাজারের কর্মকার মেডিকেলে স্থাপিত এই জেনারিক আধার কাউন্টার থেকে প্রতিনিয়ত বহু মানুষ উপকৃত হচ্ছেন। বাজারে উচ্চমূল্যের ঔষধ কেনার বদলে এখান থেকে সাশ্রয়ী মূল্যে ঔষধ সংগ্রহ করে আর্থিকভাবে স্বস্তি পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন দেশপান্ডে বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো, সাধারণ মানুষের কাছে মানসম্পন্ন ঔষধ ন্যায্য দামে পৌঁছে দেওয়া। মধ্যস্বত্বভোগীদের লাভের খাতিরে ওষুধের দাম যেন আকাশছোঁয়া না হয়, সেই লক্ষ্যে আমরা সরাসরি উৎপাদক সংস্থার কাছ থেকে ঔষধ সংগ্রহ করে বিতরণ করছি।”
তিনি আরও জানান, দেশের বিভিন্ন প্রান্তে এই প্রকল্প সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামীদিনে আরো বেশি সংখ্যক মানুষকে এই পরিষেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, শান্তিরবাজার এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের প্রকল্প গ্রামের প্রান্তিক মানুষদের জন্য বাস্তবিক অর্থে উপকার নিয়ে আসছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*