বিজেপি সহ-সভানেত্রীর কংগ্রেস সরকারের বিরুদ্ধে জঙ্গি হামলা ইস্যুতে তোপ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট || শনিবার আগরতলায় বিজেপির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি’র সহ-সভানেত্রী পাপিয়া দত্ত। তিনি বলেন, “কংগ্রেস সরকারের আমলে বারংবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, যা তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং নীতিগত ব্যর্থতাকে স্পষ্ট করে তোলে।”
পেহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “জাতীয় নিরাপত্তা প্রশ্নে কংগ্রেসের দায়িত্বজ্ঞানহীন অবস্থান দেশবাসীর মনে প্রশ্ন তুলেছে। এই হামলা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট নয় এবং তা জাতীয় স্বার্থের পরিপন্থী।”
পাপিয়া দত্ত ছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র সুনীত সরকার। তিনি বলেন, “বর্তমান কেন্দ্রীয় সরকার দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যেভাবে কাজ করছে, তাতে জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। কংগ্রেস শাসিত যুগে দেশের ভেতরে যে নিরাপত্তাহীনতার আবহ তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই কাটিয়ে উঠেছে।”
এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপি নেতৃত্ব কংগ্রেস সরকারের প্রতি কড়া সমালোচনার পাশাপাশি নিজেদের সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*