আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || “রক্তদান জীবন দান” — এই মানবিক স্লোগানকে সামনে রেখে অরুণ উদয় সংঘের উদ্যোগে এবারও আয়োজিত হল এক রক্তদান শিবির। টানা ২৩ বছর ধরে এক নাগাড়ে এই রক্তদান শিবির আয়োজন করে আসছে ক্লাবটি, যা নিঃসন্দেহে সমাজের প্রতি তাঁদের অঙ্গীকার ও মানবিক দায়বদ্ধতার প্রতিফলন।
রবিবার এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল প্রেসিডেন্ট অরিন্দম চৌধুরী, রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, স্থানীয় কর্পোরেটরগণ, ক্লাবের সদস্যবৃন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে বক্তারা রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং ক্লাবের এই ধারাবাহিক সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানস্থলে স্বেচ্ছায় রক্তদান করেন বহু যুবক-যুবতী ও ক্লাব সদস্য। ক্লাব সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতেও সমাজের স্বার্থে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জীবন বাঁচানোর এই মহান কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য ক্লাব ও উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
