আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্পে রাজ্যের অবহেলা এবং বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে রবিবার বিকেল ৪টায় “আমরা বাঙালী” সংগঠনের পক্ষ থেকে রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংগঠনের অভিযোগ, কেন্দ্রের নির্ধারিত ১০০টি ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট’-এর তালিকায় রাজ্যের একটিও জেলা অন্তর্ভুক্ত হয়নি। এছাড়া নগর উন্নয়ন প্রকল্প ও ইন্ডাস্ট্রিয়াল স্কিমেও রাজ্যের বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে।
এই প্রসঙ্গে সংগঠনের নেতা দুলাল ঘোষ সাংবাদিকদের রাজ্যবাসীর কাছে বার্তা পৌঁছে দিতে সহযোগিতা চেয়েছেন।
