আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর || জনৈক রাজু মজুমদার নামে উদয়পুর মালিক সংস্থার সেক্রেটারির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠলো। জানা গেছে, নাগেরজলায় এক বাস চালক ও কন্ট্রাক্টরকে মারধর করার পাশাপাশি উদয়পুরমুখী একাধিক যাত্রীবাহী বাসকে বিভিন্ন স্থানে দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে গাড়িগুলিকে আটকে রাখার ঘটনা ঘটে। পরে সেই বাসগুলোকে আগরতলার উদ্দেশ্যে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
এই ঘটনার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েন বাস চালকরা। প্রতিবাদস্বরূপ তারা আগরতলা-উদয়পুর রুটের বাস পরিষেবা বন্ধ রাখেন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে চালকেরা স্পষ্ট জানিয়ে দেন, অভিযুক্ত রাজু মজুমদারের বিরুদ্ধে রাজ্য সরকার ও প্রশাসন যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।
ঘটনায় পরিবহন মহলে উত্তেজনা ছড়িয়েছে। যাত্রীসাধারণকেও চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।
