গোপাল সিং, খোয়াই, ১৩ সেপ্টেম্বর || গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল খোয়াই মহিলা থানা। শনিবার দুপুরে জেলার গৌরাঙ্গটিলা এলাকা থেকে প্রায় কুড়ি হাজার টাকার সমমূল্যের প্রচুর পরিমাণে অবৈধ মদ উদ্ধার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মহিলা থানার অফিসার চম্পা দাস। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা। উদ্ধার হওয়া মদ পরে থানায় নিয়ে আসা হয়। দুপুর ১টা নাগাদ খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, অবৈধ মদের এই চক্রকে চিহ্নিত করতে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
