মহারণে ভেঙে পড়ল পাকিস্তান, দাপট দেখাল ভারত

খেলাধুলা ডেস্ক, দুবাই, ১৪ সেপ্টেম্বর || এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তানের ম্যাচটি পরিণত হলো একপেশে লড়াইয়ে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ১২৭ রান। ভারতের বোলারদের সামনে শুরু থেকেই ব্যর্থ হয় পাক ব্যাটাররা।
জবাবে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের দাপটে ২৫ বল হাতে রেখেই মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এতে ৭ উইকেটের জয় নিয়ে এবারের এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিলো দলটি।
২০২২ সালের পর থেকে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা ষষ্ঠ জয় পেল ভারত। ম্যাচের প্রথম ওভারেই ওপেনার সাইম আইয়ুবকে হারিয়ে পাকিস্তানের বিপর্যয়ের সূচনা হয়, আর সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সালমান আগার দল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*