রুদ্রসাগরে নৌকা বাইচ দেখতে গিয়ে জলে তলিয়ে প্রাণ হারালেন এক মহিলা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || নীরমহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের দিন রুদ্রসাগর হ্রদে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে নৌকা উল্টে জলে তলিয়ে যান মায়া রানী দাস নামে এক মহিলা। জানা গেছে, তাঁর বাড়ি নলছড় এলাকায়।
চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটি ঘিরে মুহূর্তে চাঞ্চল্যের সৃষ্টি হয় মেলাঘরের রুদ্রসাগর এলাকায়। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, রবিবার ছিল নীরমহল জল উৎসবের সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ বহু অতিথি উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে উৎসব চললেও এদিনের এই দুর্ঘটনা উৎসবের আবহকে মুহূর্তে শোকাচ্ছন্ন করে তোলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*