দুর্গাপূজা উপলক্ষে তেলিয়ামুড়া প্রশাসনের প্রস্তুতি পর্যালোচনা বৈঠক

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ আগস্ট || আসন্ন দুর্গাপূজা উৎসব ২০২৫-কে কেন্দ্র করে সোমবার বিকেল ৫টায় তেলিয়ামুড়া মহকুমা শাসক দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন মহকুমা শাসক অপুর্ব কৃষ্ণ চক্রবর্তী সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জানান, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মহকুমা শাসক বলেন, পূজা মণ্ডপগুলিতে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। যান চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ, স্বাস্থ্য ও অগ্নিনির্বাপণ বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি পূজা উদ্যোক্তাদের উদ্দেশ্যে আহ্বান জানান, পরিবেশ ও শব্দ দূষণ এড়িয়ে নিরাপত্তা বিধি মেনে পূজা উদযাপন করতে হবে।
অপুর্ব কৃষ্ণ চক্রবর্তী আরও বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় পূজা উদ্যাপন কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিসন, অতিরিক্ত মহকুমা শাসক, ডিসিএম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*