আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || অভয়নগর গ্রামীণ ব্যাংক শাখার সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবিআই ত্রিপুরা জেনারেল ম্যানেজার সুরেন্দ্র কুমার নয়ডা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিংসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়রা। অনুষ্ঠানে শাখার আধুনিকায়ন ও গ্রাহকসেবার মান উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, শাখার সংস্কারের ফলে গ্রাহকরা আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
