নতুন জিএসটি’র প্রভাব: মহারাজগঞ্জ বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলোচনা সাংসদের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || সোমবার থেকে দেশজুড়ে নতুন জিএসটি কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সরকার ১২ শতাংশ ও ২৮ শতাংশের জিএসটি হার বাতিল করে, সব পণ্যের ওপর এখন ৫ শতাংশ বা ১৮ শতাংশ হারে কর ধার্য করেছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের দাম কমার সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের বৈঠকে এই কর ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন নিয়ম সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার মহারাজগঞ্জ বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি জানান, নতুন জিএসটি সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক হবে এবং বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে সাহায্য করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*