আপডেট প্রতিনিধি, বিশালগড়, ২৭ সেপ্টেম্বর || শনিবার বিশালগড়ে বহু প্রতীক্ষিত ‘বিজয়া ঘাট’ নামে নতুন দশমীঘাটের উদ্বোধন করা হয়েছে। বিশালগড় পুর পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “সবটাই মায়ের ইচ্ছা। সকল সনাতনী কার্যক্রমের পর মূর্তিগুলি যেন সুন্দরভাবে দশমীতে রাখা যায় সেই ভাবনায় আমরা বিশালগড়বাসীর জন্য একটি বিশেষ দশমীঘাট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ সেই স্বপ্ন পূরণ হলো।”
তিনি আরও সবাইকে আহ্বান জানান, “আসুন সকলে মিলে এভাবেই আমাদের বিশালগড়কে সুন্দরভাবে সাজাই।”
বিশালগড়বাসীও এই উদ্যোগকে স্বাগত জানান এবং দশমী উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশে আনন্দ উদযাপন করেন।
