দিব্যাঙ্গদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর || শনিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘সেবা পাক্ষিক’ কার্যক্রমের অংশ হিসেবে এদিন বিশেষভাবে সক্ষমদের হাতে বিভিন্ন সহায়ক উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে “চীফ মিনিস্টারস্ স্কীম ফর পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটিজ”–এর অনুমোদন পত্র প্রদান এবং কৃতি দিব্যাঙ্গজন ক্রীড়াবিদদের সংবর্ধনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষভাবে সক্ষমদের প্রতি সমান গুরুত্ব দিতে হবে। তাঁদের আরো বেশি স্বাবলম্বী করে তুলতে হবে যাতে তাঁরা অন্যদের মতো আত্মবিশ্বাসের সঙ্গে সমাজে এগিয়ে যেতে পারেন। তিনি উপস্থিত সকলকে এই দিকটিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক, জনপ্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*