খোয়াই পুর পরিষদের নতুন সাফল্য: ভারত সরকার থেকে পরামর্শদাতা শহর হিসেবে স্বীকৃতি

গোপাল সিং, খোয়াই, ২৮ সেপ্টেম্বর || খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা জানিয়েছেন, ভারত সরকার থেকে “স্বচ্ছ শহর” পুরস্কার অর্জনের পর আরও একটি মর্যাদাপূর্ণ সম্মান তাদের ঝুলিতে যোগ হয়েছে। দেশের নির্বাচিত কিছু পুরসভার সাথে খোয়াই পুর পরিষদকে পরামর্শদাতা শহরের স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই দায়িত্বের আওতায় ত্রিপুরার পাঁচটি পুরসভা—কুমারঘাট, সাব্রুম, বিশালগড়, জিরানিয়া এবং রানীরবাজার—Mentee হিসেবে নির্বাচিত হয়েছে। খোয়াই পুর পরিষদকে এই পুরসভাগুলোর স্বচ্ছতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান এবং নানাবিধ প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কাজ দেওয়া হয়েছে। চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা জানান, “১০০ দিনের মধ্যে এই প্রকল্প সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই খোয়াই পুরসভার সাথে চারটি পুরসভার একটি সম্মিলিত স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।” তিনি আরও জানান, “আমরা বিশ্বাস করি, এই সাফল্য খোয়াই পুরের নাগরিকদের জন্য গর্বের বিষয়।”
খোয়াই পুর পরিষদের এই স্বীকৃতি ত্রিপুরার অন্যান্য পুরসভাগুলোর স্বচ্ছতা উন্নয়নে দৃষ্টান্ত স্থাপনের দিকেও একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন জনসাধারণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*