আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || “জয় জওয়ান, জয় কিষান” স্লোগানে জাতিকে উদ্বুদ্ধ করা প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার শ্রদ্ধা জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। লাল বাহাদুর শাস্ত্রীর দেশপ্রেম ও নেতৃত্বের প্রতি গভীর সম্মান জানিয়ে তিনি তাঁর আদর্শকে অমর রাখার আহ্বান জানান।
