মহা দশমীতে দুর্গাবাড়ি প্রাঙ্গণে বরণ ও সিঁদুর খেলায় ভক্তিমুখর পরিবেশ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || মহা দশমীর শুভক্ষণে রাজধানীর ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি প্রাঙ্গণ ভক্তিমুখর হয়ে উঠল মহিলাদের বরণ ও সিঁদুর খেলায়। ভক্তির আবেশে মেতে ওঠেন উপস্থিত নারীরা। হাতে থালা, শঙ্খধ্বনি, উলুধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। দেবীর চরণে সিঁদুর অর্পণের মধ্য দিয়ে বিজয়া দশমীর শুভ সূচনা হয়।
এদিন সকাল থেকেই ভক্তদের ভিড়ে দুর্গাবাড়ি প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে। নারীরা লাল শাড়ি পরে দেবী দুর্গার বরণে অংশ নেন এবং একে অপরকে সিঁদুর পরিয়ে বিজয়ার শুভেচ্ছা জানান। আনন্দ ও আবেগঘন পরিবেশে মিলেমিশে ওঠে ধর্মীয় আচার ও সামাজিক মিলনোৎসব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*