“জ্বালামুখী” রজতজয়ন্তী সংখ্যা উন্মোচন, সম্মাননা পেলেন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের বিধায়ক

গোপাল সিং, খোয়াই, ০২ অক্টোবর || ত্রিপুরা রাজ্যের বাংলা সাহিত্য চর্চায় নতুন দিকচিহ্ন রেখেছে অমরপুরে অনুষ্ঠিত এক স্বাতন্ত্র্যপূর্ণ সাহিত্য অনুষ্ঠান। নবমীর রাতে অমরপুর বিবেকানন্দ ক্লাব মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো জ্বালামুখী সাহিত্য পত্রিকার রজতজয়ন্তী পূর্তি উপলক্ষে সপ্তদশ সংখ্যা শারদ সংকলন প্রকাশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাননীয় বিধায়ক রঞ্জিত দাস, সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ বিজয় গোপাল আচার্য। স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক ও কবি সুবীর সেন ঘোষ। মঞ্চে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি প্রাণময় সাহা, সাংবাদিক রুপম চক্রবর্তী, এসডিপিও নির্মাণ দাস, এডভোকেট-কবি ড. প্রণব সেনগুপ্ত, পশ্চিমবঙ্গের কবি-প্রাবন্ধিক শঙ্কর প্রসাদ সরকার, কবি উজ্জ্বল দত্তসহ একাধিক সাহিত্যিক।
এই অনুষ্ঠানে ত্রিপুরার বিধায়ক রঞ্জিত দাস এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষকে “জ্বালামুখী রজতজয়ন্তী সম্মাননা ২০২৫” প্রদান করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নয়জন বিশিষ্ট ব্যক্তিত্বকে দেওয়া হয় স্বর্গীয় লালমোহন ঘোষ স্মৃতি সম্মাননা ২০২৫ এবং স্বর্গীয় কাননবালা ঘোষ স্মৃতি সম্মাননা ২০২৫।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গের কবি শঙ্কর প্রসাদ সরকারের সাহিত্যপত্রিকা ‘উর্জা’-এর শারদ সংকলনের প্রকাশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*