বিজেপি কার্য্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে সাংবাদিক সম্মেলন বিজেপি জেলা ও মন্ডল নেতৃত্বের, দোষীর নাম প্রকাশ্যে আনলেন মন্ডল সভাপতি

গোপাল সিং, খোয়াই, ০৯ অক্টোবর || রাতের অন্ধকারে বিজেপি খোয়াই মন্ডল কার্য্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ ও দুস্কৃতিকারীর নাম-ঠিকানা প্রকাশ্যে এনে বুধবার বিজেপি খোয়াই জেলা কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলন সংগঠিত করলো বিজেপি জেলা ও মন্ডল নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে গেটা ঘটনার বিষয়ে আলোকপাত করেন খোয়াই মন্ডল সভাপতি অনুকুল দাস। উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারন সম্পাদক সমীর দাস সহ অন্যান্য নেতৃত্বগণ। সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি মন্ডল সভাপতি অনুকুল দাস বলেন, আইনগতভাবে পুলিশ এই ঘটনার তদন্ত করবে এবং দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। খোয়াই সিঙ্গিছড়া নিবাসী মন্টু আচার্য্য নামে যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী তা সিসিটিভি ফুটেজে স্পষ্ট। কিন্তু এর পেছনে কার ইন্ধন রয়েছে সে বিষয়টিও তদন্ত সাপেক্ষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*