মহাত্মা গান্ধী প্লে সেন্টারে সুবর্ণ জয়ন্তী ও দীপাবলি উপলক্ষে বসেআঁকো প্রতিযোগিতা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর || মহাত্মা গান্ধী প্লে সেন্টারের সুবর্ণ জয়ন্তী ও আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে রবিবার মহাত্মা গান্ধী স্কুল প্রাঙ্গণে বসেআঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী উৎসাহভরে অংশগ্রহণ করে।
বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্ষুদে শিল্পীরা রঙ ও কল্পনাশক্তির মেলবন্ধনে ফুটিয়ে তোলে দীপাবলির আনন্দ, প্রকৃতি ও সমাজ সচেতনতার নানা বার্তা। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা জানান, এমন উদ্যোগ শিশুদের সৃজনশীলতা বিকাশে ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলী সেরা চিত্রগুলিকে পুরস্কৃত করার ঘোষণা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*