জিরানিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ওয়াগন থেকে বিশাল মাদক উদ্ধার অভিযান, ২ কোটি টাকার ৯০ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ জব্দ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর || রাজ্যে মাদক পাচার রোধে বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। রাজ্য পুলিশ, সরকারী রেলওয়ে পুলিশ (GRP), পশ্চিম জেলা পুলিশ, শুল্ক দফতর এবং স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে উদ্ধার হল প্রায় ৯০,০০০ বোতল নিষিদ্ধ Escuf কফ সিরাপ (প্রতিটি ১০০ মিলি, যাতে রয়েছে কোডিন ফসফেট)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জিরানিয়া রেলওয়ে স্টেশনে দাঁড়ানো দুটি পণ্যবাহী ট্রেনের ওয়াগন (নম্বর ৩১০৩২৪৫৭০৪৩ এবং ৩০০৩০০১০৮৯২) থেকে ওই বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার করা হয়।
জানা গেছে, তল্লাশি অভিযানটি শুরু হয়েছিল ১৬ই অক্টোবর সন্ধ্যা সাড়ে ৪টার দিকে এবং শেষ হয় ১৭ই অক্টোবরের ভোররাতে। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া বোতলগুলির বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
ঘটনার পর আগরতলা জিআরপিএস থানায় NDPS আইনের ২১(সি)/২৯ ধারায় একটি মামলা (নং ১০৪/২০২৫) রুজু করা হয়েছে।
ত্রিপুরা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, “মাদক পাচার রোধে আমাদের অভিযান চলবে। সীমান্ত ও রেলপথে কড়া নজরদারি জারি রয়েছে।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*