৪৩ কেজি গাঁজা উদ্ধার পুলিশি অভিযানে, আটক দুই পাচারকারী

গোপাল সিং, খোয়াই, ১৯ অক্টোবর || নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য মুঙ্গিয়াকামি থানার পুলিশের। আজ ৪১ মাইল নাকা পয়েন্টে নিয়মিত গাড়ি তল্লাশির সময় সন্দেহজনকভাবে একটি WagonR গাড়ি (নম্বর UP 32 BZ 1014) আটক করে পুলিশ। গাড়িটি তল্লাশি করে মোট ৪৩ কিলোগ্রাম শুকনো গাঁজা, ৪৩টি প্যাকেটে প্যাক করা অবস্থায় উদ্ধার হয়।
ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গাঁজার চালানটি অন্য জেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে NDPS আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। মুঙ্গিয়াকামি থানার ওসি জানান, “গোপন সূত্রের ভিত্তিতে নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানের সাফল্যে এলাকায় সাড়া পড়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের যে চক্র সক্রিয় রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*