কমলপুরে অশান্তি, ভয়াবহ লুটপাট ও অগ্নিসংযোগ — আক্রান্ত সালেমা ব্লকের বিডিও, এসডিপিও সহ অন্তত ১০ জন, অনির্দিষ্টকালের জন্য বিএনএস ১৬৩ ধারা জারি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর || ড্রামা আর ভয়াবহতার মধ্য দিয়ে কমলপুর মহকুমার শান্তিরবাজারে সংঘটিত হয়েছে লুটপাট ও অগ্নিসংযোগ। আক্রান্ত হয়েছেন সালেমা ব্লকের বিডিও অভিজিত মজুমদার, ইঞ্জিনিয়ার অনিমেশ সাহা এবং স্থানীয় বাসিন্দারা।
রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “তিপ্রা মথার সমর্থকদের এই সহিংসতা গ্রহণযোগ্য নয়। দায়িত্বশীলদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”
স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে।
শান্তিরবাজারে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে কমলপুর মহকুমায় অনির্দিষ্টকালের জন্য বিএনএস ১৬৩ ধারা জারি করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*