লংতরাইভ্যালি মহকুমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৬

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || লংতরাইভ্যালি মহকুমার ছৈলাংটা থেকে লালডিগা যাওয়ার পথে একটি বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটিতে সে সময় প্রায় ২৮ থেকে ৩০ জন যাত্রী ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন অন্তত ৬ জন।
দুর্ঘটনার পরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সকলকেই ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের অবস্থার উপর নজর রাখছে স্বাস্থ্য দপ্তর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*