প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে খোয়াইয়ে যুব মোর্চার শীতবস্ত্র বিতরণ ও রক্তদান শিবির, মানবিক উদ্যোগে অংশ নিলেন স্থানীয় নেতৃবৃন্দরা

গোপাল সিং, খোয়াই, ২২ নভেম্বর || যুব মোর্চা খোয়াই মণ্ডল কমিটির উদ্যোগে খোয়াই বিধানসভার ৩২ নম্বর বুথ কার্গিল টিলায় শনিবার অনুষ্ঠিত হলো শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। শীতের শুরুতেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই জিলা সভাধিপতি অপর্ণা সিংহ, যুবমোর্চা সভাপতি সত্যজিৎ পাল, বিজেপি নেতা প্রণব বিশ্বাস, তাপস দাস, শঙ্কু পালসহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে মোট ৫০ জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণের পর খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত হয় রক্তদান শিবির।
এদিকে খোয়াই মন্ডল কার্যালয়ে কার্যকর্তাদের সঙ্গেও এক সৌজন্য বৈঠকে মিলিত হন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*