লড়াই শেষ, না–ফেরার দেশে ধর্মেন্দ্র: শেষযাত্রায় তারকাদের ঢল

আপডেট প্রতিনিধি, মুম্বাই, ২৪ নভেম্বর || বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার সকালে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে। তবে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি।
অভিনেতার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই উপচে পড়া ভিড় জমে তাঁর বাড়ির সামনে। শেষবার প্রিয় তারকাকে এক নজর দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করেন।
সোমবার বিকেলে ‘পবনহংস’ শ্মশানে সম্পন্ন হয় প্রবীণ অভিনেতার শেষকৃত্য। শেষযাত্রায় বলিউড তারকাদের ঢল নামে। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সলমন খান, আমির খান-সহ বহু তারকা ও ইন্ডাস্ট্রির বরেণ্য ব্যক্তিত্বরা। সকলেই শ্রদ্ধা জানান বলিউডের এই চিরসবুজ নায়কে, যাঁর অভিনয় জীবন ছয় দশক ধরে সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছে।
ধর্মেন্দ্রের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র হারাল তার সোনালি যুগের এক উজ্জ্বল নক্ষত্রকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*