স্বাস্থ্য শিবিরে ভিড় — বিনামূল্যে পরীক্ষা করালেন দুই শতাধিক মানুষ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || রবিবার ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা এবং হারাধন সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে রাজধানী আগরতলার হারাধন সংঘ পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বিনামূল্যের স্বাস্থ্য শিবির। সকাল থেকে এলাকায় স্বাস্থ্য পরীক্ষার জন্য সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এই স্বাস্থ্য শিবিরে প্রায় ২০০-র অধিক মানুষের বিনামূল্যে ব্লাড সুগার টেস্ট করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরামর্শও দেন উপস্থিত চিকিৎসকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ প্রদীপ ভূমিক, যিনি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রসারে এমন উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। ক্লাবের কর্মকর্তারাও পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রফেসর ডাঃ প্রদীপ ভূমিক – স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে এমন শিবির আরও বেশি আয়োজনের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*