বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ নভেম্বর || জোলাইবাড়ীর দেবদারুর রাঙ্গাছড়া এলাকায় অন্নদাতাদের জন্য বিশেষ অন্নদান কর্মসূচি আয়োজন করল এরীজ এগ্রি লিমিটেড। সংস্থার ৫৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সারা দেশে চার কোটি কৃষকের হাতে অন্ন তুলে দেওয়ার উদ্যোগ নেয় সংস্থাটি। সেই কর্মসূচির অংশ হিসেবেই দেবদারু এলাকায় ১০০ জন কৃষকের মধ্যে অন্ন বিতরণ করা হয়।
এরীজ এগ্রি লিমিটেডের বিভিন্ন রাসায়নিক সার কৃষিজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় কৃষকরা জানান, সংস্থার উৎপাদিত সার ও কৃষিজ সামগ্রী ব্যবহার করে তারা বিশেষভাবে উপকৃত হচ্ছেন।
প্রতিষ্ঠা দিবসকে ঘিরে রাঙ্গাছড়ায় কৃষকরা কেক কেটে দিনটি উদযাপন করেন। পরবর্তীতে সংস্থার প্রতিনিধিরা কৃষকদের হাতে অন্নসামগ্রী তুলে দেন। কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান সংস্থার সদস্য রাখাল দেব।
আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এমন উদ্যোগ গ্রহণের জন্য এরীজ এগ্রি লিমিটেডকে ধন্যবাদ জানান উপস্থিত কৃষকরা।
