দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ জুলাই ।। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য মন্ত্রীসভার বৈঠকে ৫ শতাংশ মহার্ঘভাতা প্রদানের ঘোষণা করা হয়েছে। সরকারী তথা অনুদান প্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মচাররাও এই ভাতা পাবেন। অর্থমন্ত্রী ভানুলাল সাহা মন্ত্রীসভার সিদ্ধান্তে ৫ শতাংশ মহার্ঘভাতার ঘোষনার সঙ্গে সব মহলে কেন্দ্রীয় হারের সঙ্গে ফারাক নিয়ে অংক কষা শুরু হয়েছে। মহার্ঘভাতা ঘোষণার সঙ্গেই জানা গেছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদে ১১৬০টি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
