রাজ্য ও জেলা স্তরে জাতীয় টিকাকরণ দিবস (পালস পোলিও) ২০২৫-এর সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর || শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে রবিবার রাজ্য ও জেলা স্তরে একযোগে সূচনা হলো “জাতীয় টিকাকরণ দিবস – পালস পোলিও ২০২৫” কর্মসূচির। রাজ্য স্তরের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে IPPI ২০২৫ রাউন্ড-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে। তিনি শিশুদের সম্পূর্ণ টিকাকরণের গুরুত্ব তুলে ধরে বলেন, পোলিওমুক্ত সমাজ গড়তে সর্বস্তরের মানুষের সহযোগিতা অপরিহার্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হামেন্দ্র কুমার, ন্যাশনাল হেলথ মিশরেন ত্রিপুরার মিশন ডিরেক্টর সাজু বাহিদ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, স্বাস্থ্য পরিষেবা দপ্তরের পরিচালক ডা. দেবাশ্রী দেববর্মা এবং পরিবার কল্যাণ দপ্তরের পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. অঞ্জন দাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পোলিও প্রতিরোধে পালস পোলিও কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে এবং শূন্য থেকে পাঁচ বছর বয়সী প্রতিটি শিশুকে পোলিও ড্রপ খাওয়ানো নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। রাজ্যজুড়ে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় এই কর্মসূচি সফল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরার মুখ্য চিকিৎসা আধিকারিক ডা. শংকর চক্রবর্তী-র আহ্বানে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ মানুষকে পোলিও টিকাকরণে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। রাজ্যজুড়ে পালস পোলিও কর্মসূচির মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*